সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

কুইজগিরি অ্যাপটি কি?

কুইজগিরি একটি কুইজ অ্যাপ, যেখানে আপনি আপনার পছন্দের টুর্নামেন্ট সিলেক্ট করে সেই অনুযায়ী কুইজ খেলতে পারবেন। কুইজ টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোর করে আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে পারবেন।

কুইজগিরি অ্যাপে টুর্নামেন্ট কীভাবে খেলবো?

মাইক্রোসাইট https://telco.quizgiri.com.bd/ এবং ওয়েব অ্যাপ https://app.telco.quizgiri.com.bd/ থেকে খেলতে পারবেন।

কুইজ খেলার নিয়মাবলী:
  1. ১. কুইজগিরি অ্যাপে প্রবেশ করার পর টুর্নামেন্ট থেকে আপনার পছন্দমতো যেকোনো টুর্নামেন্ট সিলেক্ট করে কুইজ খেলা শুরু করে দিন।
  2. ২. প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য ৫ পয়েন্ট করে যোগ হবে।
  3. ৩. একটি প্রশ্নের সঠিক উত্তর দেয়ার পর পুনরায় সেই প্রশ্নের উত্তর দিলে কোনো পয়েন্ট যোগ হবে না।
কিভাবে স্কোর করবো?

আমাদের অ্যাপে বিভিন্ন বিষয় কুইজ খেলে আপনি স্কোর করতে পারবেন।

টুর্নামেন্টে অংশগ্রহণ করার নিয়মাবলী:
  • • টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য অবশ্যই সাবস্ক্রিপশন সক্রিয় থাকতে হবে।
  • • টুর্নামেন্টের সময়সীমা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার সাবস্ক্রিপশনটি অবশ্যই সক্রিয় থাকতে হবে।
  • • আপনি সাবস্ক্রিপশন করেছেন, কিন্তু আপনার পেমেন্ট সফল হয়নি, সেক্ষেত্রে টুর্নামেন্টে অংশগ্রহণ করা সম্ভব হবে না।
  • • টুর্নামেন্টে যতবার খেলার চান্স থাকবে, ততবারই খেলতে পারবেন।
  • • টুর্নামেন্ট সম্পূর্ণ শেষ না করে বের হয়ে গেলে, পুনরায় খেলার চান্স পাওয়া যাবে না।
  • • সবচেয়ে কম সময়ে সর্বাধিক পয়েন্ট অর্জনের ক্রম অনুসারে বিজয়ীদের তালিকা নির্ধারণ করা হবে।
  • • টুর্নামেন্ট শেষ হওয়ার ৪ সপ্তাহের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। তবে বিজয়ীদের যাচাই-বাছাই প্রক্রিয়ার কারণে কিছুটা বিলম্ব হতে পারে।
  • • আপনার নগদ অ্যাকাউন্ট নম্বর এবং রেজিস্টার্ডকৃত নম্বর একই হতে হবে।
  • • একটি নম্বর থেকে খেললে একাধিক পুরস্কার প্রদান করা হবে না।
  • • কর্তৃপক্ষ যে কোনো সময়, প্রয়োজন অনুযায়ী, পূর্বে জানানো ছাড়াই নিয়ম বা শর্ত পরিবর্তন করতে পারে।
কুইজগিরিতে কয়টি সাবস্ক্রিপশন প্যাক আছে?

কুইজগিরিতে ৩ টি সাবস্ক্রিপশন প্যাক আছে:

  • ডেইলি প্যাক: ৫ টাকায় ২৪ ঘণ্টার জন্য এক্সেস (Including Tax)
  • উইকলি প্যাক: ২০ টাকায় ৭ দিনের জন্য এক্সেস (Including Tax)
  • মাসিক প্যাক: ৬০ টাকায় ৩০ দিনের জন্য এক্সেস (Including Tax)
কীভাবে নগদ ব্যবহার করে কুইজগিরিতে সাবস্ক্রিপশন করবো?

সাবস্ক্রিপশন নিতে:

  • - মাইক্রোসাইট https://telco.quizgiri.com.bd/ অথবা ওয়েব অ্যাপ https://app.telco.quizgiri.com.bd/ ওপেন করুন।
  • - আপনার পছন্দ অনুযায়ী প্যাকটি সিলেক্ট করে সবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন।
  • - আপনার মোবাইল নম্বরটি দিন।
  • - আপনাকে নগদ এর পেজে নিয়ে যাওয়া হবে, সেখানে অনুমোদন সম্পন্ন করুন।
  • - নগদ থেকে চার্জ কেটে সাবস্ক্রিপশন চালু হবে।
  • - সাবস্ক্রিপশন চালু হলে SMS এবং অ্যাপে নোটিফিকেশন পাবেন।
প্যাক গুলো কিভাবে আনসাবস্ক্রাইব করবো?
  • আপনার কুইজগিরি ওয়েব অ্যাপ এবং মাইক্রোসাইট থেকে আনসাবস্ক্রাইব করতে পারবেন
সাবস্ক্রিপশন প্যাক গুলোর পেমেন্ট কি ওয়ান টাইম পেমেন্ট?

- আপনার সাবস্ক্রিপশন টি একটিভ হওয়ার পর নির্দিষ্ট সাইকেল পর পর অটো রিনিউ হয়ে যাবে, একবার পেমেন্ট এর পর আনসাবস্ক্রাইব করে দিলে, নির্দিষ্ট সময় পর অটো রিনিউ হবে না।

পেমেন্ট নেওয়ার পর সাবস্ক্রিপশন চালু না হলে কী করবো?
  • ইন্টারনেট কানেকশন এবং ব্যালান্স চেক করুন।
  • অ্যাপ রিফ্রেশ বা লগআউট করে লগইন করুন।
  • তবুও সমস্যা হলে কাস্টমার কেয়ার এ যোগাযোগ করুন।

📞 গ্রাহক সেবা : +8809638229911
রবি - বৃহঃ (সকাল ১০:০০ - সন্ধ্যা ৭:০০)